যমুনা ফিউচার পার্কে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ স্টোর

৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪২  

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্ক শপিং মলে বাংলাদেশে নিজেদের প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে ওয়ানপ্লাস। স্টোরটিতে রাখা হয়েছে একটি ইন্টারেক্টিভ জোন, যেখানে গ্রাহকরা তাদের মান ও পছন্দের সর্বশেষ ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যগুলো দেখতে পারবেন। যমুনা ফিউচার পার্কের ‘৪সি-০১৮বি’ নম্বরের দোকানটিতে প্রতিদিন (ছুটির দিন ছাড়া) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টোরটি খোলা পাবেন গ্রাহকরা। 

ঢাকার প্রাণকেন্দ্রে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন উদযাপন উপলক্ষে গ্রাহকদের জন্য র‍্যাফেল ড্র’য়ের একটি বিশেষ সিরিজ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) উদ্বোধনের দিন থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ব্র্যান্ডটির ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি ফোন কিনে গ্রাহকরা এই র‍্যাফেল ড্রতে অংশ নিতে পারবেন। যেখানে গ্রাহকরা ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি কিংবা ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ ছাড়াও পাবেন আকর্ষণীয় গিফট বক্স।

অনুষ্ঠানে ওয়ানপ্লাস-এর সিইও মেঙ্ক ওয়াং বলেন, ‘আমাদের সম্মানিত ব্যবহারকারীদের জন্য ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর খুলতে পেরে আমরা আনন্দিত। এমনভাবে স্টোরটি ডিজাইন করা হয়েছে যেখানে গ্রাহকরা এসে আমাদের পণ্যগুলোর ফ্রার্স্ট হ্যান্ড রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে আমাদের স্টোরটিতে আসার জন্য এবং এই মাইলফলক উদযাপনে আমাদের সঙ্গী হতে আমন্ত্রণ জানাচ্ছি। যা ব্যবহারকারীদের প্রতি ওয়ানপ্লাসের প্রতিশ্রুতি পূরণের আরেকটি অগ্রগতি।’